আইফোনের মাই টেলিটক অ্যাপ কোম্পানি আপডেট করে না।ফলে Gen Z অফারগুলো আইফোনের মাধ্যমে মাই টেলিটক অ্যাপ থেকে ক্রয় করা যায় না। গ্রাহক খুব একটা নাই বলে কোম্পানি বিষয়টি নিয়ে মাথা ঘামায় না। তাই সকল আইফোন ব্যবহারকারী যারা আছি,এবং পারলে আমরা এন্ড্রয়েড ব্যবহারকারীরাও grs এর ওয়েবসাইটে অথবা grs অ্যাপের মাধ্যমে অভিযোগ করি যাতে মাই টেলিটক অ্যাপটি আপডেট করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। সকলের নিম্নোক্ত অভিযোগ টি কপি করে করে দেই।

দপ্তর - টেলিটক বাংলাদেশ লিমিটেড।
বিষয়- ios ভার্সনে মাই টেলিটক অ্যাপে Gen Z ব্যানার আপডেট সংক্রান্ত অভিযোগ।
আইফোনে মাই টেলিটক অ্যাপটির কোন প্রকার আপডেট করা হয় না। বর্তমানে আইফোনে চলমান মাই টেলিটক অ্যাপের ios ভার্সন ২.০.৩ যেটা ১০/৩/২০২৪, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসে আপডেট করা হয়েছিল।ফলে অ্যাপের সার্ভার মাঝেমধ্যেই সমস্যা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Gen Z প্যাকেজ চালু করা হয়েছে ২৪ সেপ্টেম্বর,২০২৪ তারিখে।ios ভার্সনটি সর্বশেষ ১০ মার্চ ২০২৪ তারিখ আপডেট হওয়াতে Gen Z ব্যানারটি ios ভার্সনে এখনও পর্যন্ত যুক্ত হয়নি।ফলে আইফোন ব্যবহারকারী টেলিটক গ্রাহকরা মাই টেলিটক অ্যাপ থেকে Gen Z অফার ক্রয়ের সুবিধা উপভোগ করতে পারছে না। যেখানে বেসরকারি কোম্পানি তাদের এন্ড্রয়েড ও ios ভার্সন প্রতিনিয়ত আপডেট রাখে, সেখানে টেলিটকের মত কোম্পানি ios এর প্রতি অবহেলা খুবই হতাশাজনক। তাই টেলিটক কর্তৃপক্ষের কাছে আমার অভিযোগ মাই টেলিটক অ্যাপের ios ভার্সনটি দ্রুত আপডেট করেন যাতে অ্যাপটি ঠিকমত কাজ করে,এবং ios ভার্সনে Gen Z অফার ক্রয়ের ব্যানারটি গুরুত্ব সহকারে যুক্ত করেন।
অভিযোগের সঙ্গে নিম্নের ২ টি স্ক্রীনসট attach করে দেই আমরা।
সকল আইফোন এবং সম্ভব হলে এন্ড্রয়েড ব্যবহারকারীরা এগিয়ে আসি।যত বেশি অভিযোগ যাবে, কর্তৃপক্ষ বিষয়টি তত গুরুত্ব সহকারে দেখবেন।