লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ— pubali Bank
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ—
এই স্লোগানকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে বাংলাদেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার লালমাটিয়ায় আয়োজন করা হয় র্যালি, ক্যাশলেস বুথ ও সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এ কে এম আব্দুর রকীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রবিউল আলম, লালমাটিয়া সি-ব্লক জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি মোঃ আলমগীর, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেমিনারে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন,
ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, বরং একটি স্বচ্ছ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্যাশলেস লেনদেন ব্যবস্থার গুরুত্ব, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, নিরাপদ আর্থিক লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ক্যাশলেস লেনদেনের পথে—
পূবালী ব্যাংক পিএলসি সবসময় আপনার পাশে।
