কচুয়াখালী আল-আকসা যুব ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ


 কচুয়াখালী আল-আকসা যুব ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

লালমোহন উপজেলার কচুয়াখালী এলাকায় আল-আকসা যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এলাকার বেশ কয়েকটি অসচ্ছল পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যা রোজাদারদের জন্য সহায়ক হবে বলে আয়োজকরা জানান।

এসময় ফাউন্ডেশনের কর্তৃপক্ষ বলেন,

“এই ক্ষুদ্র প্রয়াস যেন সবার রোজা পালনকে আরও সহজ, সুন্দর ও বরকতময় করে তোলে—এটাই আমাদের আন্তরিক দোয়া। মহান আল্লাহ তায়ালা আমাদের এই উদ্যোগ কবুল করুন এবং সকলকে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করুন।”

স্থানীয়দের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবাইকে অনুপ্রাণিত করে।


কামরুল রাফি

স্টাফ রিপোর্টার

২০/০২/২০২৬

Previous Post