আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা, তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির


 আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা, তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন।আমি কেডস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়, পরবর্তীতে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই(আহ্বায়ক,আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান।তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি। সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে স্টেইজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক,৫ টি জেলা বিএনপির সভাপতি,ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধুমাত্র ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খন্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে।মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন।বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন। আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হল দেশে প্রত্যাবর্তণ করেছেন।আমাদেরকে ধৈর্য্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।

Next Post Previous Post