এটাই বিএনপির শিষ্টাচার রাজনীতি বিএনপির ইশতেহার অনুষ্ঠানে সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে বিএনপি জোটের বাহিরে গিয়ে প্রতিদ্বন্দ্বী জোটের নেতাদের দাওয়াত দিয়েছে। তারমধ্যে আসিফ মাহমুদ অন্যতম।


 এটাই বিএনপির শিষ্টাচার রাজনীতি 

বিএনপির ইশতেহার অনুষ্ঠানে সব থেকে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে বিএনপি জোটের বাহিরে গিয়ে প্রতিদ্বন্দ্বী জোটের নেতাদের দাওয়াত দিয়েছে। তারমধ্যে আসিফ মাহমুদ অন্যতম।


আসিফ মাহমুদকে বসতে দিয়েছে একদম সামনের সারিতে। যেখানে বসেছিলো বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। যেখানে অনেক স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র রাজনীতিবিদও পেছনের সারিতে।


অথচ এই আসিফ কুমিল্লাতে গিয়ে জনাব তারেক রহমানকে নোংরা ভাষায় কটাক্ষ করেছিলো। বলেছিলো বাস থেকে নেমে জনগণের কাতারে আসেন। তারেক রহমানকে বলেছিলো লন্ডনের মুফতি।


ফ্যামিলি কার্ড নিয়ে কটাক্ষ করেছিলো। বলেছিল ফ্যামিলি কার্ড দিবেন, সেটার জন্য কতো টাকা চাঁদা নিবেন সেটা বলেন। জনাব তারেক রহমানের স্ত্রী- সন্তানকেও ছাড়েননি আসিফ। খুবই রুঢ় ভাষায় বক্তব্য দিয়েছিলো স্ত্রী- সন্তান নিয়ে।


আসিফ ভিন্নমতের লোক। এতো অপমান মূলক বক্তব্য। তবুও বিএনপি তার বিপরীত প্রতিদ্বন্দ্বী লোককে কতোটা সম্মান দিয়েছে। আসিফ যেটা করেছে সেটা হা'সিনার শূন্যতা পূরণ, আর বিএনপি করেছে নতুন মানবিক রাজনৈতিক বন্দবস্ত। 


বিএনপির বিভিন্ন প্রোগ্রামে দেখবেন ভিন্নমতের অতিথিদের আনাগোনা। তারা ডায়াসে স্পিস রাখেন। বিএনপির বিরুদ্ধেও বলেন। কিন্তু বিএনপি শিষ্টাচার বহির্ভূত কিছু করেনি।


গতদিন জামায়াত তার নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে তার মতের কেউকে রাখেনি।

Next Post Previous Post